শিলিগুড়ি : হৃদরোগে আক্রান্ত হয়ে এক বিএলও-র মৃত্যু হয়েছে। মালদার চাঁচলের চন্দ্রপাড়া পঞ্চায়েতের নদাপাড়ার বাসিন্দা ওই বিএলও-র নাম উৎপল| বয়স বছর পঞ্চান্ন।
তিনি যদুপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন বলে জানা গেছে। অভিযোগ, ভোটার তালিকায় নাম না ওঠায় তাঁর বাড়িতে জড়ো হয়ে চাপ দিচ্ছিলেন স্থানীয়রা। সেই চাপ সহ্য করতে না পেরে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে দাবি করেছেন মালতীপুরের বিদায়ী বিধায়ক আব্দুর রহিম বক্সী।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার ভোর রাতে তিনি মারা যান। বিদায়ী বিধায়ক জানিয়েছেন, বিএলও-র বাড়িতে সবসময় মানুষের ভিড় লেগে থাকত। সেই চাপেই উনি তিনি হৃদরোগে আক্রান্ত হন। এর দায় নির্বাচন কমিশনের। বিএলও-র মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়|

