বাংলায় প্রথম ‘শ্রী জগন্নাথ বিশ্ব শান্তি মহাযজ্ঞ’, ৩২ বেশের বিরল দর্শনে ঐতিহাসিক আয়োজন

বাংলায় আধ্যাত্মিক উন্মাদনায় নতুন অধ্যায়

কলকাতা : বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে ‘শ্রী জগন্নাথ বিশ্ব শান্তি মহাযজ্ঞ’। দৈতাপতি ভবানী দাস মহারাজের নির্দেশনা ও জগন্নাথ পরিবারের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই মহাযজ্ঞ ঘিরে ইতিমধ্যেই ভক্তমহলে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।

আয়োজকদের মতে, এই অনুষ্ঠান বাংলার আধ্যাত্মিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে চলেছে। এই মহাযজ্ঞের প্রধান আকর্ষণ—বাংলার ইতিহাসে প্রথমবার ভক্তরা একসঙ্গে দর্শন পাবেন মহাপ্রভু শ্রী জগন্নাথের ৩২টি দিব্য বেশের। এই বিরল দর্শন জীবনে একবারই ঘটে বলে মনে করা হয়, ফলে তা ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

আয়োজকদের দাবি, দিল্লি বা মুম্বইয়ের মতো বড় শহরেও এই আয়োজন সম্ভব হলেও বাংলায় এর বাস্তবায়ন মহাপ্রভুর ঐশ্বরিক ইচ্ছারই প্রতিফলন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য থাকছে পবিত্র ‘বিজয় তিলক’ গ্রহণের সুযোগ।

পাশাপাশি লক্ষ লক্ষ ভক্তের মধ্যে বিনামূল্যে ‘জগত প্রসাদ’ হিসেবে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়েছে, যাতে প্রত্যেকেই এই আধ্যাত্মিক আয়োজনে অংশ নিয়ে আশীর্বাদ লাভ করতে পারেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে জগন্নাথ ঐতিহ্যের অন্যতম শ্রদ্ধেয় বংশধর দৈতাপতি শ্রী ভবানী দাস মহাপাত্র ভক্তদের উদ্দেশ্যে ধর্মীয় বক্তব্য ও প্রবচন প্রদান করবেন। সব মিলিয়ে, এই মহাযজ্ঞ বাংলায় আধ্যাত্মিক চেতনার নতুন জোয়ার আনবে বলেই মনে করছেন আয়োজক ও ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =