কলকাতা : রাজ্যের নির্বাচন প্রক্রিয়া ঘিরে একাধিক অভিযোগ ও প্রশ্ন তুলে প্রধান নির্বাচনী আধিকারিকের দপ্তরে মঙ্গলবার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নির্বাচনী তালিকা সংশোধন থেকে প্রশাসনিক নিরপেক্ষতা—সবকিছু নিয়েই তাঁদের আপত্তি রয়েছে এবং সেই বিষয়গুলিই আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। বিরোধী দলনেতার দাবি, বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত সুপ্রিম […]
Author Archives: Rajib Mukherjee
কলকাতা : ভোটের প্রাক্কালে নিরাপত্তা প্রস্তুতিতে বড়সড় রদবদল। মার্চ মাসের প্রথম দশ দিনের মধ্যেই দুই দফায় রাজ্যে ঢুকছে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ১ মার্চ প্রথম পর্যায় এবং ১০ মার্চ দ্বিতীয় পর্যায়ে বাহিনী পৌঁছবে। ইতিমধ্যেই জেলাভিত্তিক বণ্টন ও মোতায়েনের খসড়া তৈরি হয়েছে। প্রথম দফা: ১ মার্চ (মোট ২৪০ কোম্পানি) সিআরপিএফ […]
২৮ তারিখেই চূড়ান্ত তালিকা, ঢিলেমি নয়— জেলাগুলিকে কড়া বার্তা সিইও-র। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে আর কোনও শৈথিল্য নয়— জেলা নির্বাচনী আধিকারিকদের স্পষ্ট বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠকে তিনি জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করতেই হবে। “ছেলেখেলা করার সময় নেই। বকেয়া ফাইল দ্রুত নিষ্পত্তি […]
দুর্গাপুর : দুর্গাপুরে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল। দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। আজ সকাল থেকে এই অভিযান শুরু হয় বলে জানা গেছে। একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকাতেও ইডির পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। ইডির আধিকারিকরা সংশ্লিষ্ট বাড়িতে […]
দুর্গাপুর : মঙ্গলবার সকাল হতেই পশ্চিম বর্ধমান জেলাজুড়ে চাঞ্চল্য ছড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানা ঘিরে। বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এদিন সকাল থেকে টানা তল্লাশি অভিযান শুরু করে ইডির আধিকারিকরা। এখনও তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণই করেননি, তার আগেই এই হাই-ভোল্টেজ অভিযানে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা জেলায়। সূত্রের খবর, […]
হাওড়া: বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশের প্রশাসনিক মানচিত্রে গুরুত্বপূর্ণ রদবদল। আর সেই রদবদলের কেন্দ্রবিন্দু হয়ে উঠল হাওড়া পুলিশ কমিশনারেট। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়ার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইপিএস অফিসার আকাশ মঘারিয়া। তিনি এই দায়িত্বে এলেন প্রবীণ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হয়ে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, হাওড়ার কমিশনার পদ থেকে সরে প্রবীণ কুমার ত্রিপাঠীকে পাঠানো […]
হাওড়া : হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সুজয় চক্রবর্তী। রবিবার সকালে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। দীর্ঘ প্রায় চার বছর ধরে দায়িত্বে থাকার পর এই পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সুজয়বাবু এদিন জানিয়েছেন, “সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই আমি এই সিদ্ধান্ত […]
নাগরাকাটা : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাগরাকাটায় বৃহস্পতিবার তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। সাম্প্রতিক খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিজেপির সভায় তিনি বলেন, “২০২৬ সালে যদি বদল হয়, তবে বদলাও হবে।” সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু দাবি করেন, বিগত লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে ব্যবধান ছিল ৪২ লক্ষ ভোট। তাঁর কথায়, […]
কলকাতা : পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার তার এক্স হ্যান্ডেলে রাজ্যের নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে অভিযোগ এনেছেন যে, তৃণমূল কংগ্রেস (টিএমসি) ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা উলঙ্গভাবে লঙ্ঘন করছে। শুভেন্দুর এক্স বার্তায় বলা হয়েছে, “মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, পশ্চিমবঙ্গে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার পবিত্রতাকে টিএমসি যে কোনোভাবে লঙ্ঘন করছে, তার আরেকটি উন্মুক্ত উদাহরণ এখানে তুলে […]
হাওড়া : শনিবার সকালেই চরম ভোগান্তির মুখে পড়লেন হাওড়া–আমতা শাখার নিত্যযাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের ওই শাখায় বারবার ট্রেন দেরিতে চলার প্রতিবাদে ক্ষুব্ধ যাত্রীরা সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ বড়গাছিয়া স্টেশনে রেল অবরোধে সামিল হন। সকাল সাড়ে আটটার কিছু আগে হাওড়াগামী লোকাল ট্রেন বড়গাছিয়া স্টেশনে পৌঁছয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন না ছাড়ায় যাত্রীরা ক্ষোভে রেললাইনে […]










