‘ভিন্নমত পোষণ করা মতপ্রকাশের স্বাধীনতারই একটি রূপ।’ জামিয়া হিংসায় শারজিল, সফুরা –সহ ১১ জনকে বেকসুর খালাস করে এমনটাই জানিয়েছে দিল্লি আদালত। ২০১৯ সালে জামিয়া হিংসায় (Jamia Nagar Violence) অভিযুক্তদের মধ্যে রয়েছেন ছাত্র আন্দোলনের নেতা শারজিল ইমাম, সফুরা জারগর প্রমুখ। এমনকী বলা হয়েছে, শারজিল, সফুরাদের ‘বলির পাঁঠা’ বানিয়েছে পুলিশ। এর পরেও এখনি জেলমুক্ত হচ্ছেন না গবেষক […]
Author Archives: Mousumi Sarkar
গত ডিসেম্বরে একটি লাইভ টিভি শো-তে নারী শিক্ষায় তালিবানি নিষেধাজ্ঞার প্রতিবাদে এক অধ্যাপক ইসমাইল মাশাল (Ismail Mashal) নিজের ডিপ্লোমা সার্টিফিকেট ছিঁড়ে ফেলেন। আর এই প্রতিবাদের দাম দিতে হল তাঁকে। জানা গিয়েছে, সম্প্রতি অধ্যাপককে বেধড়ককে মারধর করে তালিবান পুলিশ। বর্তমানে তাঁকে অজ্ঞাত জায়গায় আটকে রাখা হয়েছে। অধ্যাপককে আটকের কথাও স্বীকার করেছে তালিবান সরকার। একাধিক আফগান বিশ্ববিদ্যালয়ের […]
ফের বাড়ল আমূল দুধের দাম। প্রতি লিটার দুধের দাম বাড়ল তিন টাকা। ২০২৩ সালে এই প্রথমবার দুধের দাম বৃদ্ধি করল আমূল। গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের তরফে আমূলের (Amul) প্রতি লিটার দুধের দাম তিন টাকা করে বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান হয়।শুক্রবার থেকে কার্যকর হয়েছে এই নয়া দাম। আমূল তাজা, আমূল কাউ মিল্ক, আমূল গোল্ড, […]
এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার। পাকিস্তানে ফের আক্রান্ত আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ। শুক্রবার সিন্ধু প্রদেশের রাজধানীর হাসু মার্কেট এলাকায় আহমদিয়া মসজিদে উত্তেজিত কিছু মানুষ হামলা চালান। করাচি পুলিশ সূত্রের খবর, এই হামলার জন্য কট্টরপন্থী সুন্নি সংগঠন তেহরিক-ই-লব্বাইক পাকিস্তান দায়ী। অভিযোগ, হাতুড়ি, গাঁইতি নিয়ে মসজিদ ভাঙচুরের পাশাপাশি, তারা অন্দরে উপাসনার জায়গায় ঢুকে পবিত্র কিছু জিনিস […]
অস্ট্রেলিয়ার (Australia) নোট থেকে সরছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। পরিবর্তে অস্ট্রেলীয় মুদ্রায় স্থান পাবে সে দেশের পার্লামেন্ট ও ব্যক্তিত্বর ছবি। অস্ট্রেলিয়ার ৫ ডলারের নোটে ছবি রয়েছে ব্রিটেনের প্রাক্তন রানি দ্বিতীয় এলিজাবেথের। ৫ মাসে আগে প্রয়াত হয়েছেন রানি। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে সে দেশের মুদ্রায় দ্বিতীয় এলিজাবেথের ছবি থাকবে কী না তা নিয়ে। […]
প্রার্থনার সময় হামলা হয় না বিশ্বের আর কোথাও। এমনটা শুধুমাত্র পাকিস্তানেই সম্ভব। পাকিস্তানের পেশোয়ারে মসজিদে প্রার্থনার সময় বিস্ফোরণ নিয়ে এই ভাষাতেই ক্ষোভ প্রকাশ করলেন সে দেশের খোদ প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এমনটাই জানা গিয়েছে পাকিস্তানের সংবাদদমাধ্য়ম ‘দ্য ডন’-এর সূত্রে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে, পেশোয়ারের মসজিদে হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ। […]
উপকূলীয় শহর বিশাখাপত্তনমেই হবে অন্ধ্রপ্রদেশের নতুন পূর্ণাঙ্গ রাজধানী। মঙ্গলবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি এই ঘোষণা করেন। এদিন তিনি জানিয়েছেন, এখন থেকে বিশাখাপত্তনম শহর হল অন্ধ্র প্রদেশের রাজধানী। আগামী মার্চ মাসে বিশাখাপত্তনমেই গ্লোবাল ইনভেস্টর সামিট আয়োজন করছে অন্ধ্র সরকার। তার প্রস্তুতি হিসেবে নয়া দিল্লিতে ‘ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক অ্যালায়েন্স মিট’-এ যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। সম্মেলনে […]
বেড়েই চলেছে পাকিস্তানের (Pakistan) মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার আত্মঘাতী বিস্ফোরণে ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম অন্তত ২২১ জন। বিস্ফোরণের কিছু পরেই তার দায় স্বীকার করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। বিস্ফোরণে তাঁদের হাত রয়েছে বলে জানিয়ে দেন পাক তালিবান জঙ্গি গোষ্ঠী। উল্লেখ্য, সোমবার দুপুর দেড়টা নাগাদ আত্মঘাতী […]
‘ভারত শুধু কোনও ভূমির অংশই নয়। বরং এটি আমাদের সভ্যতা, সংস্কৃতি, সম্প্রীতি ও সম্ভাবনারও বহিঃপ্রকাশ। এই কারণেই ভারত তার গৌরবময় ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছে। এর পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হল আমাদের সমাজের শক্তি, দেশের কোটি কোটি মানুষের শক্তি।’ শনিবার রাজস্থান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটাই বার্তা দিলেন রাজস্থানবাসীদের। একইসঙ্গে তাঁর সংযোজন, ‘আমরা আমাদের হাজার […]
জেরুজালেমের সিনেগগে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গিয়েছে কমপক্ষে ৭ জনের। শুক্রবার রাতে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় কমপক্ষে সাতজনকে। হামলায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে জঙ্গি হামলা চালিয়েছিল, তাকে নিকেশ করা হয়েছে। ইজরায়েল সরকারের তরফে এই হামলার কড়া নিন্দা করা হয়েছে এবং এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে অ্যাখ্যা দেওয়া হয়েছে। […]










