Author Archives: Mousumi Sarkar

দেশের নতুন উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনখড়

দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীপ ধনখড়। প্রত্যাশিতভাবেই উপরাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হতে হয়েছে মার্গারেট আলভাকে।  নবনির্বাচিত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankar) শুভেচ্ছা জানিয়েও আলভার বার্তা, লড়াই এখনও শেষ হয়নি। ধনখড়কে এদিন শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিদায়ী উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, দলের প্রাক্তন সভাপতি রাহুল […]

বিহারে বালিবোঝাই নৌকোয় বিস্ফোরণে মৃত অন্তত ৪

বিহারে (Bihar)মাঝগঙ্গায় নৌকোয় বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২০। তাঁদের কোনওক্রমে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনে করা হচ্ছে, নৌকোয় সিলিন্ডার বিস্ফোরণ (Blast) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, নৌকোয় বেআইনিভাবে তোলা বালি (Illegal Sand) নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে আগুন আরও দ্রুত […]

তৃণমূলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন শিশির-দিব্যেন্দু

তৃণমূলের (TMC) নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Polls) ভোট দিলেন অধিকারী পরিবারের দুই সদস্য। বিজেপি সূত্রে খবর, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করেছেন শিশির এবং দিব্যেন্দু অধিকারী। জগদীপ ধনখড় বনাম মার্গারেট আলভার লড়াইয়ে দলীয় সাংসদদের ভোটদান থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। কিন্তু সে নির্দেশ অমান্য করলেন […]

থাইল্যান্ডের নাইট ক্লাব থেকে জ্বলন্ত শরীরেই দৌড়, জীবন্ত দগ্ধ ১৩

থাইল্যান্ডের নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৩ জনের। আহত হয়েছেন আরও অন্তত ৪১। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যাংকক (Bangkok) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ঘটা এই অগ্নিকাণ্ডে গোটা দেশ স্তব্ধ। কীভাবে এই ঘটনা ঘটেছে তার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সূত্রের […]

দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি, আটক রাহুল গান্ধি

কংগ্রেসের প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও এবং রাইসিনা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি রাজধানী দিল্লিতে। রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে পদযাত্রার সময় আটক রাহুল গান্ধি-সহ একাধিক কংগ্রেস নেতা। সাংসদদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ কংগ্রেসের। এদিকে একই দিনে কংগ্রেস সাংসদরাও রাষ্ট্রপতি ভবন অভিযান করেন। এদিন সকাল ১০টার পরই কংগ্রেস সাংসদরা কালো পোশাক পরে সংসদ চত্বরে হাজির হন। সেখান থেকে রাজ্যসভা […]

৪৫ মিনিটের বৈঠক মোদি-মমতার

বৃহস্পতিবারই একাধিক কর্মসূচি নিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছিল। যাবতীয় সম্ভাবনাকে সত্যি প্রমাণ করে শুক্রের বিকেলে মুখোমুখি হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর দিল্লির বাসভবনে বেশ কিছুক্ষণ ধরে একান্তে বৈঠক করেন মোদি-মমতা। জানা গিয়েছে প্রায় ৪৫ মিনিট ধরে প্রধানমন্ত্রীর […]

তাইওয়ান ইস্যুতে সামরিক মহড়ায় জাপানের সমুদ্রে আছড়ে পড়ল চিনা মিসাইল

এবার জাপানের সীমানায় ঢুকে পড়ল চিনা মিসাইল (Chinese Missile)। বৃহস্পতিবার পাঁচটি চিনা মিসাইল আছড়ে পড়ে জাপানের নিয়ন্ত্রণে থাকা জলরাশির মধ্যে। তাইওয়ানকে (Taiwan) ঘিরে সামরিক মহড়া চালানোর সময়েই ঘটনাটি ঘটে। জাপানের বিদেশমন্ত্রী নোবুও কিশি এই ঘটনার কথা জানিয়েছেন। দেশের নিরাপত্তায় আঘাত হানা হয়েছে, এই মন্তব্য করেছেন তিনি। ঘোষণা মতোই বৃহস্পতিবার দুপুর থেকে মহড়া শুরু করে চিনের […]

মুম্বইয়ে ১৪০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত

বিপুল পরিমাণ মাদক উদ্ধার হল মুম্বইয়ে (Mumbai)। বৃহস্পতিবার ৭০০ কিলোগ্রাম নিষিদ্ধ মেফাড্রোন ‘মিও মিও’ (Mephedrone) বাজেয়াপ্ত করে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১ হাজার ৪০০ কোটি টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Brunch) অ্যান্টি-নার্কোটিকস সেল (ANC) পালঘর জেলার […]

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন উদয় উমেশ ললিত

দেশের ৪৯তম প্রধান বিচারপতি (Chief Justice of India) হতে চলেছেন উদয় উমেশ ললিত। আগামী ২৭ অগস্ট তিনি শপথ নেবেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এনভি রামানা তাঁর নাম প্রস্তাব করেছেন নিজের উত্তরাধিকারী হিসেবে। ২০১৪ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন ললিত। আর এক মাসও বাকি নেই এনভি রামানার অবসর গ্রহণ করার। এই পরিস্থিতিতে আইন মন্ত্রক তাঁর কাছে জানতে […]

তাইওয়ান ইস্যুতে চিনের পাশে পাকিস্তান

তাইওয়ান ইস্যুতে চিনের পাশে দাঁড়াল পাকিস্তান। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফর আঞ্চলিক নিরাপত্তা ভঙ্গ করছে বলে তোপ দেগেছে ইসলামাবাদ। একইসঙ্গে, ‘একচিন নীতি’র প্রতি ফের সমর্থন জানিয়েছে পাকিস্তান। বুধবার এক বিবৃতিতে পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানায়, তাইওয়ানর বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এটা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জ। এদিকে চিনা রক্তচক্ষু উপেক্ষা করে মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে তাইওয়ান […]