Author Archives: admin

ইস্কো কারখানার গেটে শ্রমিকদের কাছে গিয়ে ভোট প্রচারে অগ্নিমিত্রা, রবীন্দ্রভবনে শত্রুঘ্ন সিনহা

আসানসোল : কারখানার শ্রমিকদের কাছে গিয়ে ভোট দেওয়ার আবেদন করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার, বার্ণপুর ইস্কো কারখানার গেটে তিনি সকাল সকাল পৌঁছে যান। ইস্পাত কারখানার শ্রমিকদের লিফলেট বিলি করেন। তিনি জানান, তাঁর বাবা এই কারখানার সঙ্গে যুক্ত ছিলেন। ইস্কো হাসপাতালের ডাক্তার ছিলেন তিনি। শ্রমিক আবাসন এলাকাতেই তাঁর বেড়ে ওঠা। ঘরের মেয়ে হয়ে তাই তিনি […]

অগ্নিমিত্রার সমর্থনে পাণ্ডবেশ্বরে রোড-শো সুকান্ত মজুমদারের

পাণ্ডবেশ্বর : বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল লোকসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে রোড-শো করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাণ্ডবেশ্বর রেল স্টেশন থেকে রোড শো-এর সূচনা হয়। শেষ হয় বিডিও অফিস মোড়ে। এদিনের কর্মসূচিতে সুকান্তবাবুর সাথে উপস্থিত ছিলেন, স্থানীয় বিজেপি নেতৃত্বসহ অন্যরা। সুকান্তবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর। রাজ্য পুলিশের উপর রাজ্যবাসীর ভরসা নেই। তাই […]

শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুষ্কৃতীরা

ব্যারাকপুর : শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত একাধিক দুষ্কৃতী। বৃহস্পতিবার ভোর রাতে আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বীজপুর থানার পুলিশ। ধৃতের নাম অভীক মন্ডল। ধৃতের বাড়ি কল্যাণীর সাঁতরা পাড়ায়। বুধবার রাতে ব্যারাকপুর সদর বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর থানার পুলিশ। ধৃতদের নাম রোহিত বাল্মীকি ও অভিষেক বাল্মীকি। ওইদিন রাতে সোদপুর […]

আন্তঃজেলা বাইক পাচার চক্রের দুই পাণ্ডা গ্রেপ্তার, উদ্ধার নটি বাইক

বীরভূম : আন্তঃজেলা বাইক পাচার চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করল লাভপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে ৯ টি বাইক উদ্ধার করা হয়েছে। ধৃতদের জেরা করে আরও বাইক উদ্ধারে চলছে তল্লাশি৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে লাভপুরের বিভিন্ন গ্রামে তল্লাশি চালায় লাভপুর থানার পুলিশ। গ্রেফতারের পর পুলিশ জানতে পারে বাইক গুলি বীরভূম সহ অন্যান্য জেলা থেকে […]

শুভেন্দু অধিকারী বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ

কলকাতা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশকে হুমকি দিচ্ছেন এবং প্রভাব খাটিয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের প্রক্রিয়া বিঘ্নিত করতে চাইছেন বলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে এই মর্মে অভিযোগ জানিয়েছেন। সম্প্রতি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের […]

জ্বালানির দামের ঊর্ধ্বগতি ও তার প্রেক্ষিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সমস্যার সমাধানের পথ খুঁজতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

কলকাতা : জ্বালানির দামের ঊর্ধ্বগতি ও তার প্রেক্ষিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সমস্যার সমাধানের পথ খুঁজতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে প্রস্তাবিত ওই বৈঠকে কৃষি বিপণন দফতর, বাজার কমিটির সদস্য, পুলিশ এবং বাজার নিয়ন্ত্রণ বিষয়ে রাজ্য সরকারের গঠিত টাস্কফোর্সের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে নবান্নে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে […]

বেলুড়ে ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী, তৈরি হবে কর্মসংস্থান

হাওড়া : অবশেষে ফলপ্রসূ হতে চলেছে মমতা-আদানি বৈঠক। বেলুড়ে এবার ১০০ একর জমিতে লজিস্টিকস হাব গড়ার পথে আদানি গোষ্ঠী। বিনিয়োগ হতে চলেছে প্রায় ২ হাজার কোটি টাকা। অদূর ভবিষ্যতে রাজ্যে কর্মসংস্থানের দিশা দেখাবে এই প্রকল্প, মনে করছে শাসকদল। যদিও বিষয়টি সম্পর্কে এখনও স্পষ্ট ভাবে মুখ খুলতে রাজি নয় রাজ্য সরকার। আগামী ২০ এপ্রিল বিশ্ব বাংলা […]

নাম না করে অগ্নিমিত্রা-কে জবাব শত্রুঘ্ন সিনহা-র : ‘আমি ভারতীয়, বহিরাগত নয়’

আসানসোল : বিজেপি প্রার্থী বলছেন তিনি ‘ঘরের মেয়ে’ আর আমি ‘বহিরাগত’। তাকে আমি জানাতে চাই আমি একজন ভারতীয়, বহিরাগত নয়। আমার পছন্দের খাবার যা বাঙালিরা খায়, আমার পছন্দের পোশাক যা বাঙালিরা পরে। নরেন্দ্র মোদি বেনারস থেকে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কি সেখানকার মানুষ ? সমস্ত রাজ্য নিয়ে ভারতবর্ষ, তাই ভারতবর্ষের কেউ বহিরাগত নয়। বিজেপি গত […]

আধার এবং মোবাইল নম্বর সংযুক্তি করণেও দেশের মধ্যে এগিয়ে বাংলা

কলকাতা: গুজরাট অসম কর্ণাটক বিহার উত্তরাখণ্ডের মত বিজেপি শাসিত রাজ্য গুলি কে পিছনে ফেলে এই প্রকল্পে এক নম্বর স্থানে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের দেওয়া তথ্য থেকেই একথা সামনে এসেছে। রাজ্যের প্রশাসনিক সূত্রের দাবি আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করার ব্যাপারে এ রাজ্যে প্রথম স্থানে থাকার পিছনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক […]

সকাল সকাল বার্নপুর বাজার থেকে রবিবাসরীয় প্রচার শুরু অগ্নিমিত্রার

আসানসোল : রবিবারে সকাল-সকাল আসানসোল দক্ষিণ বিধানসভা অন্তর্গত বার্নপুর বাজারে ঢুকে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। একেবারে মাছ বাজার থেকে সবজি বাজার হয়ে কাপড়ের বাজার পর্যন্ত তিনি প্রচার করেন। জনসংযোগ স্থাপন করেন পথচলতি বাজারে মানুষদেরসহ দোকানদারদের সঙ্গে। সামনে পয়লা বৈশাখ, তাই মায়ের জন্য ছাপা সুতির শাড়ি দোকানে পছন্দ করে রাখেন। এদিন প্রচারে বেরিয়ে তিনি শত্রুঘন […]