আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা

কলকাতা : রবীন্দ্র সরোবর স্টেশনে দমদমমুখী মেট্রোর আপ লাইনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টায় মেট্রো চলাচল ব্যাহত হয় রবিবার। এ দিন বেলা ১০টা ৪৫ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটে।

ওই যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলে দীর্ঘক্ষণ ধরে। সেই সময়ে উত্তরে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে মেট্রো চলছিল। বেলা ১১টা ৩৫ মিনিট নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।

উল্লেখ্য, দিনকয়েক আগেই আত্মহত্যার চেষ্টা এবং তাকে কেন্দ্র করে মেট্রো পরিষেবায় বিপত্তি দেখা দিয়েছিল। বিগত সপ্তাহের বৃহস্পতিবার দিনের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক যাত্রী। যার জেরে আংশিকভাবে ব্যাহত হয় ব্লু লাইনের মেট্রো চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =