মুম্বইয়ে অটোয় ভেঙে পড়ল মেট্রোর নির্মাণরত পিলার, আহত কমপক্ষে ৪ জন

মুম্বই : মুম্বইয়ের মুলুন্ডে মেট্রোর নির্মাণরত একটি পিলার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অটোরিকশার উপরে। শনিবার বেলা ১২টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে এলবিএস রোডে।

দুর্ঘটনায় আহত কমপক্ষে ৪ জন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। চলছে উদ্ধারকাজ। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়িও।

জনসন অ্যান্ড জনসন কারখানার সামনের এলবিএস রোডে দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে, যখন নির্মাণের সময় সিমেন্টের পিলারের একটি অংশ ভেঙে পড়ে এবং সরাসরি চলন্ত অটোরিকশার উপর পড়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =