ইডি-র সমনে সাড়া অনিল আম্বানির, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা শিল্পপতির

নয়াদিল্লি : ইডি-র সমনে সাড়া দিলেন বিশিষ্ট শিল্পপতি অনিল আম্বানি। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন অনিল আম্বানি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর অধীনে তদন্ত করছে ইডি।

সেই তদন্তের জন্যই বৃহস্পতিবার অনিল আম্বানিকে দিল্লিতে ইডি-র সদর দফতরের ডেকে পাঠানো হয়েছিল।

ইডি-র সেই সমন পাওয়ার পর হাজিরা দিয়েছেন অনিল। ইতিমধ্যেই ইডি-র তদন্তকারী অফিসারদের মুখোমুখি হয়েছেন শিল্পপতি অনিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =