বাজেট অধিবেশনের মাঝে নজিরবিহীন বাদানুবাদ শুভেন্দু-উদয়নের

কলকাতা : শুক্রবার বিধানসভার শুরুতে অন্তর্বর্তী বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অভিযোগ, তাঁকে বারবার বাধা দিচ্ছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তাতে প্রতিবাদ করেন বিরোধী দলনেতা। এনিয়ে সামান্য বাদানুবাদ হয় দু’জনের মধ্যে, পরে যা পরিণত হয় তুমুল কুরুচিকর বাক্যালাপে।

বৃহস্পতিবারই পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট। তাতে সরকারের জনকল্যাণমূলক বেশিরভাগ প্রকল্পে অর্থ বরাদ্দ বেড়েছে, নতুন প্রকল্পের প্রস্তাবও দেওয়া হয়েছে। নিয়মমাফিক এ নিয়ে শুক্রবার বিধানসভায় আলোচনা হওয়ার কথা। সেখানেই বেনজিরভাবে বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উদয়ন গুহকে উদ্দেশ্য করে ‘গুন্ডা’ বলে মন্তব্য করেন শুভেন্দুবাবু। উদয়নবাবুর তখন প্রশ্ন তোলেন, ”আপনি তো শিশিরবাবুর ছেলে। আর নিজেকে বলেন মোদীর ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?” এভাবে পিতৃপরিচয় নিয়ে কার্যত নজিরবিহীন তর্কবিতর্ক শুরু হয়। স্পিকার দু’জনের এই কথোপকথন পর্ব বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেন।

অভিযোগ, উদয়ন গুহকে ‘গুন্ডা’ বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বাজেট আলোচনার পর এনিয়ে বক্তব্য রাখতে ওঠেন উদয়ন। তাঁর অভিযোগ, বিরোধী দলনেতা বিধানসভার বাইরে প্রায়শয়ই এমন আক্রমণ করেন।

নিজের পিতৃপরিচয় দিয়ে উদয়নবাবুর আরও বক্তব্য, তাঁর বাবা কমল গুহ ১৯৬২ সাল থেকে সাতবার বিধানসভার সদস্য ছিলেন, বাম রাজনীতি করতেন। তা শুনে শুভেন্দু বলে ওঠেন, ”আপনিই তো নিজের বাবাকে চোর বলেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 2 =