ব্যারাকপুর : পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্যারাকপুরের কর্মিসভায় অনুপ্রবেশ, দুর্নীতি থেকে আনন্দপুর অগ্নিকাণ্ড— এই সব বিষয়ে একের পর এক তোপ দাগেন রাজ্যের তৃণমূল সরকারের দিকে।
তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক সেন শাহ। ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিলেন তিনি। বললেন, ‘‘আপনারা সহমত হলে হাত তুলুন। ভারত মাতার জয়। বন্দে মাতরম, জয় শ্রীরাম।’’
অমিত শাহ বলেন, ‘‘মমতাজি মতুয়াদের ভয় দেখাচ্ছেন। শান্তনু ফোন করছেন। আমি বলছি, ভয় পাবেন না। আপনাদের ভোট তিনি ছিনিয়ে নিতে পারবেন না। এসআইআরের বিরোধ যতই করুন, যে ভাবে তা চলছে, চলবে। অনুপ্রবেশকারী হটাব। যারা বাকি থাকবে, তাদের বিজেপির সরকার এসে হটাবে।’’

