দেওয়াল লিখনকে কেন্দ্র করে কসবায় বিজেপি–তৃণমূলের গন্ডগোলের অভিযোগ

কলকাতা : দেওয়াল লিখনকে কেন্দ্র করে কসবা রামলাল বাজারে বিজেপি এবং তৃণমূলের গন্ডগোলের অভিযোগ উঠল।

ঘটনায় তিন জন জখম হয়েছেন। দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই এলাকায় একটি দেওয়াল লেখা হয়েছিল বিজেপি-র তরফে।

শনিবার সকালে লোকজন নিয়ে এসে সেই দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়েই দু’পক্ষের হাতাহাতি হয়। গরফা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + eight =