নয়াদিল্লি : লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়া-র একটি উড়ান (এ-৩৫০) মাঝপথে প্রযুক্তিগত ত্রুটির কারণে সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে দিল্লিতে ফিরে আসে। উড়ানটি প্রায় সাত ঘণ্টা ওড়ার পর নিরাপদে অবতরণ করে। বিমানে থাকা সকল যাত্রীই নিরাপদ রয়েছেন।
বৃহস্পতিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, এই উড়ানে মাঝপথে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলট বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
পরে সেটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর বিমানের বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা শুরু হয়েছে এবং সমস্ত প্রক্রিয়া নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে করা হচ্ছে।

