নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেট তাদের বিমান পরিষেবা পুনরায় আংশিকভাবে শুরু করেছে। দুবাইয়ে আটকে পড়া ১৪৯ জন যাত্রীকে মঙ্গলবার ফিরিয়ে এনেছে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়ার বিমান (এআই ৯১৬ডি) এদিন সকাল ১০টা ৫৮ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের আবহে যাত্রীদের ফিরিয়ে আনার জন্য এটি দেশীয় বিমান সংস্থার প্রথম উড়ান| এতে ১৪৯ জন যাত্রী এবং আটজন ক্রু সদস্য ছিলেন।

