News Update – এআই সম্মেলন বিক্ষোভ, পাটিয়ালা হাউস আদালতে ৪ যুব কংগ্রেস নেতা

নয়াদিল্লি : নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সম্মেলনের সময় বিক্ষোভের ঘটনায় ৪ জন যুব কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

শনিবার এআই শীর্ষ সম্মেলনে বিক্ষোভের অভিযোগে ধৃত ৪ ভারতীয় যুব কংগ্রেস নেতাকে পাটিয়ালা হাউস আদালতে তোলা হয়। ধৃতদের নাম – কৃষ্ণ হরি, কুন্দন যাদব, অজয় ​​কুমার এবং নরসিংহ যাদব।

এদিকে, এই বিক্ষোভের ঘটনায় কংগ্রেসের কঠোর সমালোচনা করেছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তিনি বলেছেন, “এই দেশবিরোধী কাজের জন্য জনগণ কংগ্রেস দলকে কখনই ক্ষমা করবে না। সমগ্র বিশ্ব ভারতের এআই শক্তিকে কুর্নিশ জানাচ্ছে এবং এআই শীর্ষ সম্মেলনকে অপমান করার চেষ্টা করা রাষ্ট্রদ্রোহিতার শামিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + one =