‘রাকা’য় রহস্যময় লুক, জন্মদিনে চমক দিলেন আল্লু অর্জুন

মুম্বই : নিজের জন্মদিনের দিনেই ভক্তদের বড় চমক দিলেন আল্লু অর্জুন। এদিন তিনি তাঁর আগামী ছবি ‘রাকা’-র ঘোষণা করেন। অ্যাটলি পরিচালিত এই ছবির ফার্স্ট-লুক পোস্টারও প্রকাশ্যে এসেছে, যেখানে অভিনেতাকে একেবারে ভিন্ন এবং চমকপ্রদ রূপে দেখা গিয়েছে। প্রকাশিত পোস্টারে আল্লু অর্জুনের লুক ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর মুখের একাংশ নেকড়ের মতো লোম ও ধারালো নখযুক্ত হাত দিয়ে আবৃত, আর কাজলে ঘেরা তীক্ষ্ণ দৃষ্টি ছবির রহস্যময় আবহকে আরও গাঢ় করেছে।

ছবিটি ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েছে, বিশেষ করে এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন দীপিকা পাডুকোন। এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন, যা ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

‘পুষ্পা’-র সাফল্যের পর আল্লু অর্জুনের নতুন এই ছবিকে ঘিরে দর্শকমহলে আগ্রহ স্বাভাবিকভাবেই বেশি। অভিনয়ে নতুনত্বের জন্য পরিচিত এই অভিনেতা ফের এক বড় মাপের ছবির ইঙ্গিত দিলেন। ‘রাকা’কে প্যান-ইন্ডিয়া স্তরে নির্মাণ করা হচ্ছে এবং নির্মাতাদের দাবি, এটি দর্শকদের জন্য এক ভিন্ন মাত্রার সিনেমাটিক অভিজ্ঞতা নিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − five =