দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঢুড়ি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। পুরোনো শত্রুতার জেরে বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। জখম কমপক্ষে ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পরিস্থিতি সামল দিতে রীতিমতো হিমশিম খায় পুলিশ।
ওই এলাকায় আজাদ কয়াল ও মুর্শিদ শেখের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। অভিযোগ, আজাদ ও তাঁর অনুগামীরা আচমকা মুর্শিদ ও তাঁর সমর্থকদের উপর হামলা চালায়। যদিও আজাদের দাবি, প্রথমে তাঁদের উপর আক্রমণ করা হয়েছিল। যার পাল্টা হামলা চালায় আজাদের দল।
মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে ঢুড়ি বাজার। পুলিশ জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ওই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশের বড় বাহিনী। গ্রামেও পুলিশ পিকেট বসানো হয়েছে।

