কলকাতা : জাতীয় স্কুল ভলিবলে ফের সেরার শিরোপা জিতল পশ্চিমবঙ্গ। শুধু জয় নয়, এক টানা তিনবার জাতীয় চ্যাম্পিয়নশিপের হয়ে হ্যাটট্রিকের নজির গড়ল রাজ্যের অনূর্ধ্ব – ১৪ বালিকা ভলিবল দল। শনিবার এই খবর রাজ্যে পৌঁছেছে এবং তা সরকারিভাবেই জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ২৩ থেকে ২৭ নভেম্বর মহারাষ্ট্রের শিরডি’তে রয়েছে শ্রী সাঁইবাবা এডুকেশনাল স্পোর্টস কমপ্লেক্স। সেখানেই অনুষ্ঠিত হয়েছে ৭০ তম জাতীয় স্কুল গেমসের ভলিবল প্রতিযোগিতা।
এদিকে, সেমিফাইনালে তামিলনাড়ুকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলার মেয়েরা। এরপর খেতাবিড়াইয়ে আয়োজক মহারাষ্ট্র দলকেও একই ব্যবধানে (৩-০) পরাজিত করে এবং চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিমবঙ্গ।
পরিশেষে, দলের এই সাফল্যে উচ্ছ্বসিত এই রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। অন্যদিকে, এর পরিপ্রেক্ষিতেই নিজের ফেসবুক পেজে ভারত জয়ী দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

