সুমন মণ্ডল, চন্দ্রকোনা : বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে শপথ গ্রহণ ও পদযাত্রার আয়োজন করল চন্দ্রকোনা থানার পুলিশ। পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় বাল্যবিবাহ বন্ধের বার্তা।
পুলিশকর্মীদের হাতে ছিল একাধিক সচেতনতামূলক প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘শৈশব হোক আনন্দের, বিয়ের পিঁড়িতে বসার নয়।’
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য, চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক, চন্দ্রকোনা থানার ওসি প্রত্যয় দাস, ক্ষীরপাই ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলম, রামজীবনপুর ফাঁড়ির আইসি অরুণ গোপ-সহ অন্যান্য পুলিশকর্মীরা।

