নিখোঁজ ২১৩ জন ভারতীয়কে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু, হাল ছাড়তে নারাজ মুকুল-পুত্র শুভ্রাংশু

নয়াদিল্লি : গত আগস্ট মাসে ভোটেকোশীতে ভয়াবহ হড়পা বানের ঘটনার পর কয়েকমাস কেটে গেলেও এখনও বহু মানুষের খোঁজ নেই। এবার নিখোঁজদের মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করছে নেপাল সরকার।

নেপালে ভারতীয় দূতাবাসের তরফে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে।

এদিকে মাসের পর মাস পেরোলেও এখনও খোঁজ নেই মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। এর মধ্যেই দূতাবাসের ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এখনও হাল ছাড়তে নারাজ মুকুল-পুত্র শুভ্রাংশু! এই বিষয়ে ভারত সরকার কী বার্তা দেয়, সেদিকেই তাকিয়ে বলে জানিয়েছেন তিনি।

নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের সমাজমাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে। যেখানে নিখোঁজ ভারতীয়দের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে রয়েছে প্রত্যেকের পাসপোর্ট নম্বরও। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকাতে নাম রয়েছে শর্মিষ্ঠার। নাম রয়েছে তালিকার ১৭৮ নম্বরে।

ওই বার্তায় ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, নাম নিয়ে কোনও তথ্য, বক্তব্য কিংবা আপত্তি থাকলে যোগাযোগ করতে হবে। কোথায় কীভাবে যোগাযোগ করতে হবে, সেই সংক্রান্ত তথ্যও দেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়া আগামী ২ ডিসেম্বরের মধ্যে করতে হবে বলেও বার্তায় জানানো হয়েছে।

নেপাল সরকারের তালিকার মধ্যে আছেন ২১৩ জন ভারতীয়।

সমস্ত কিছু তছনছ করে দেয়। মৃত্যু হয় দেড় হাজারের বেশি মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *