সুমন মণ্ডল,ঘাটাল : ঘাটাল বিধানসভার মোহনপুর ৬ নম্বর অঞ্চলের মুলগ্রামে নরনারায়ণ সেবায় অংশ নিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট।
এদিন নরনারায়ণ সেবায় আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করতে দেখা যায় বিধায়ককে।
ধর্মীয় এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে সময় কাটান তিনি। পাশাপাশি নিজের হাতে ভক্তদের প্রসাদ বিতরণ করেন বিধায়ক শীতল কপাট। তাঁর এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উপস্থিত ছিলেন বহু ভক্ত ও স্থানীয় বাসিন্দা।

