পূজো শেষে অনেক সরকারি চাকরির সুযোগ

ড. জয়ন্ত কুমার দেবনাথ

গত ১৫ বছরের তৃনমূল কংগ্রেস সরকারের পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে পশ্চিম বঙ্গে প্রথম ক্ষমতায় আসা বিজেপি সরকারকে। গত ১৫ বছরে সরকারি, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে নিয়োগ দুর্নীতিতে যাদের চাকরি হারা হতে হয়েছে , তাদের সুপ্রীম কোর্টের নির্দেশে আবার পরীক্ষায় বসতে বাধ্য হয়েছে। কিন্তু প্রায় ৮-৯ বছর চাকরি করার পর গত সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে অযোগ্য বা টাকার বিনিময়ে, মেধা বিচার না করে যাদের স্কুলে নিয়োগ করা হয়েছিলো ( শিক্ষক, অশিক্ষক কর্মচারী) , তাদের সাথে যোগ্য শিক্ষক এবং শিক্ষা কর্মীদেরও চাকরি চলে যায়। কারন রাজ্য শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা হাইকোর্ট বা সুপ্রীম কোর্টে জমা না দেওয়ার কারণে । তারপর এইসব শিক্ষক এবং শিক্ষা কর্মীদের আবার পরীক্ষায় বসতে বলা হয়। এদের সাথে নতুন প্রার্থীরাও পরীক্ষায় বসেছিলো। কিন্তু গত ৮-৯ বছরের চাকরির পরীক্ষার চর্চা না থাকায় তাদের অধিকাংশ পরীক্ষায় ব্যর্থ হয়। তাছাড়া গত ১৫ বছরে ২০১৬ সালের পর আর স্কুল সার্ভিস কমিশনের বা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা না হওয়ায় কেউ চাকরির পরীক্ষায় বসতে পারেনি । তাছাড়া গত কয়েক বছর ধরে যে ভাবে নিয়োগ দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে , তাতে সব শিক্ষিত বেকার ছেলেমেয়েদের মধ্যে এই ধারণা হয়েছে যে পরীক্ষা দিয়ে চাকরি হবে না। এভাবে অনেকেরই চাকরির বয়স পার হয়ে গেছে।

    কিন্তু নতুন সরকার পশ্চিম বঙ্গে গঠন করে স্বচ্ছতার সাথে নিয়োগ শুরু করেছে । এতে বেকার ছেলেমেয়েদের মধ্যে একটা নতুন সরকারের প্রতি ভরসা হয়েছে । কারন কিছুদিন আগে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ১১,০০০ এরও বেশী মানুষের হাতে  স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। আবার গতকাল প্রায় ৩০৯ জন অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেকটরের হাত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি নিয়োগ পত্র তুলে দিয়েছেন ।
   কিন্তু যারা গত ১৫ বছরে চাকরির পরীক্ষায় বসার সুযোগ পায়নি, এখন যাদের বয়স পার হয়ে গেছে , তাদের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি গতকাল( ৩ অক্টোবর ২০২৬) নবান্ন সভাগৃহে তাদের জন্য চাকরির বয়সের উর্ধসীমা ৪৫ বছড় করার কথা ঘোষণা করেছেন  । এটা ছিলো বিজেপির সংকল্পই পত্রে ।
     এবার বলি গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি নবান্ন থেকে ঘোষণা করেছেন , বছরে এক লাখ নিয়োগ করা হবে। তার আগে নবান্ন সভাগৃহে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ১৫২ জন কো-অপারেটিভ ইন্সপেক্টরের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। তিনি বলেছেন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আগামী বছর  ৮ মে-র মধ্যে শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পুলিশ ও অন্যান্য সরকারি দপ্তর মিলিয়ে প্রায় এক লক্ষ নিয়োগ সরকার করবে বলে জানিয়েছেন।
    আবার কালীপূজার পর বিধান সভার অধিবেশন ডেকে প্রয়োজনীয় সংশোধনী করে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে ১৯০ টি স্থায়ী পদে নিয়োগ করা হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।
    তাই যারা চাকরির জন্য এতোদিন ধরে অপেক্ষা করছিলো, তাদেরকে এখন গভীর মনোযোগের সাথে আবার চাকরির পরীক্ষায় বসার জন্য তৈরী হতে হবে । অনেকেই আমরা লেখাপড়া করি একটি ভালো চাকরি পাওয়ার জন্য। তবে আমি বলবো যেকোনও সরকারি চাকরির পরীক্ষায় বসতে। তাতে যেমন অভিজ্ঞতা বাড়বে , আবার চাকরির জন্য প্রস্তুতিও নেওয়া হবে । অনেকেই আছে , যারা সরকারি চাকরিকে তাদের ধ্যান জ্ঞান করে , তাদের জন্য দীর্ঘদিন পর নতুন বিজেপি সরকার দুর্নীতি মুক্ত স্বচ্ছ নিয়োগ করার ব্যবস্থা করে দিয়েছে। এবার প্রকৃতই মেধার ভিত্তিতে নিয়োগ হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি জানিয়ে দিয়েছেন। এবং তার প্রমাণও নিজে হাতে নিয়োগ পত্র দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তাই দীর্ঘ প্রতীক্ষার পরে আবার সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। নোটিফিকেশন কিছুদিনের মধ্যেই দেবে বলে জানানো হয়েছে। তাই আর দেরী নয়। যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক চাকরির ফর্ম ফিলাপ করে প্রস্তুতি নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *