চন্দ্রকোনায় জগদ্ধাত্রী পুজো ও টাউন উৎসবের উদ্বোধন, উপস্থিত সেচমন্ত্রী অরূপ দাস

সুমন মণ্ডল,চন্দ্রকোনা : সনাতন সংস্কৃতি ও সেবা সংঘের উদ্যোগে ও ব্যবস্থাপনায় চন্দ্রকোনা টাউন ক্লাবের মাঠে শুরু হল শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো ও টাউন উৎসব ২০২৬। আজ আনুষ্ঠানিকভাবে পুজো ও উৎসবের উদ্বোধন করেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ দাস।

সকালেই ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান। এরপর আয়োজিত হয় ১০ হাজার কণ্ঠে গীতা পাঠ। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে চন্দ্রকোনা টাউন ক্লাবের মাঠে আয়োজন করা হয়েছে আট দিনব্যাপী বর্ণাঢ্য মেলা। মেলায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আকর্ষণীয় আয়োজন।

উৎসবকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *