শতাধিক শিশুর অংশগ্রহণে উদয়গঞ্জে পালিত হলো শিশু দিবস, অঙ্কন প্রতিযোগিতায় উৎসাহিত খুদে পড়ুয়ারা

সুমন মণ্ডল,ঘাটাল : শিশু দিবস উপলক্ষে ঘাটালের উদয়গঞ্জ শান্তিনাথ শিব মন্দির ও আটচালায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষক অজয় কুমার পালের উদ্যোগে শতাধিক শিশুর উপস্থিতিতে আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা। শিশুদের উৎসাহিত করা এবং তাদের সৃজনশীল প্রতিভাকে তুলে ধরতেই এই উদ্যোগ।

খুদে পড়ুয়াদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত হন ঘাটালের বিধায়ক শীতল কপাট। শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের এমন উদ্যোগের প্রশংসা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *