নিউ জিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় টেস্ট দলে এলেন গুরনূর ব্রার, ছেড়ে দেওয়া হল কুলদীপকে

কলকাতা : নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের টেস্ট দলে গুরনূর ব্রারকে অন্তর্ভুক্ত করা হল, ছেড়ে দেওয়া হল কুলদীপ যাদবকে। নিউ জিল্যান্ডে সিম সহায়ক উইকেট থাকার জন্য পেস আক্রমণকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে পিঠের চোট থেকে সেরে উঠে দলে যোগ দিয়েছেন ঋষভ পন্ত–ও। ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে প্রত্যাশিত অনুকূল পরিস্থিতির কারণেই এই দীর্ঘকায় ফাস্ট বোলারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

উল্লেখ্য,চলমান ওডিআই সিরিজে ব্রার মুগ্ধ করেছেন এবং আশা করা হচ্ছে তিনি ভারতকে আরও একটি সিম-বোলিং বিকল্প দেবেন। শনিবার ঘরোয়া মরসুমের সীমিত ওভারের সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি শুরু হয়েছে, যা কুলদীপকে নিউজিল্যান্ডে বেঞ্চে বসে না থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *