প্রকাশ্যে সলমন খান অভিনীত ছবি ‘মাতৃভূমি’-র ট্রেলার

মুম্বই : মুক্তি পেলো অভিনেতা সলমন খানের আসন্ন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার । প্রায় সাড়ে চার মিনিটের এই ট্রেলারে দেশপ্রেম, সৈনিকদের আত্মত্যাগ এবং তাঁর মানবিক দিকগুলি তুলে ধরা হয়েছে। ছবিটিতে কেবল যুদ্ধক্ষেত্রের লড়াইয়ে সীমাবদ্ধ রাখা হয়নি, বরং সৈনিক ও তাঁদের পরিবারগুলির আবেগঘন সংগ্রামকেও প্রধান্য দেওয়া হয়েছে।

ট্রেলারে দেখানো হয়েছে যে একজন সৈনিকের কাছে দেশের সেবা সর্বাগ্রে, তবে তাঁর পরিবারের জীবনও প্রতি মুহূর্তে অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটে। গল্পের পাশাপাশি ছবিতে রয়েছে দুর্দান্ত অ্যাকশন এবং জমকালো দৃশ্য ছবিটিতে সলমন খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।

অপূর্ব লাখিয়ার পরিচালনায় তৈরি এই ছবিটির প্রযোজনা করেছে সলমান খান ফিল্মস। ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তি পেতে চলেছে ৪ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + eighteen =