শীতকালের জন্য বন্ধ হলো কেদারনাথ ধামের দ্বার

কেদারনাথ ধাম : বুধবার ভাইফোঁটার দিন ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে কেদারনাথ ধামের দ্বার বন্ধ হলো শীতকালের জন্য| এ দিন সকাল সাড়ে আটটায় বন্ধ করা হয়েছে দ্বার। বাবা কেদারের উৎসব ডুলি এবার উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে যাবে। ওঙ্কারেশ্বর মন্দির ভগবান কেদারনাথের শীতকালীন আবাস।

মন্দির প্রায় ৬ মাসের জন্য বন্ধ হওয়ার আগে দেশ-বিদেশের ভক্তরা ভগবান শিবের দর্শনের জন্য আসেন। কেদারনাথ ধামের প্রধান পুরোহিত গঙ্গাধর লিঙ্গ মহারাজ জানিয়েছেন, দ্বার বন্ধ করার প্রক্রিয়া নির্ধারিত ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন হয়েছে|

তিনি বলেন, এ দিন সকালে ভগবানের মহাভিষেক করা হয়, বিশেষ প্রার্থনা হয়| তারপর সকাল সাড়ে আটটায় মন্দিরের প্রধান দ্বার বন্ধ করে দেওয়া হয়। এখন বাবা কেদারের উৎসব ডুলি উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে নিয়ে যাওয়া হবে| সেখানে শীতকালে ভগবানের পূজার্চনা করা হবে।

রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার নীহারিকা তোমর জানিয়েছেন, দ্বার বন্ধ হওয়ার সমারোহ এবং তারপরে উৎসব ডুলির যাত্রার জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তিনি জানান, ডুলির যাত্রাপথের প্রধান স্থানগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছেন। আগামী বছর মন্দির পুনরায় খোলা পর্যন্ত জেলা পুলিশ কেদারনাথেই মোতায়েন থাকবে, পাশাপাশি ভারত-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) একটি দলও মোতায়েন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + three =