জৌনপুরে ডিভাইডারে ধাক্কা স্কুল বাসের, আহত ২২ শিশু-সহ ৪০ জন

জৌনপুর : উত্তর প্রদেশের জৌনপুরের বক্সা থানা এলাকার আলিগঞ্জ বাজারের কাছে বুধবার রাতে শিশুদের একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় বাসে থাকা বহু শিশু-সহ মোট ৪০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার জানা গেছে, প্রতাপগড়ের জাহানাবাদ এলাকার একটি স্কুল বাস শিশুদের নিয়ে যাচ্ছিল। সেসময়ই দুর্ঘটনা ঘটে| খবর পেয়েই জেলাশাসক স্যামুয়েল পল এন জেলা হাসপাতালে পৌঁছান এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জেলাশাসক জানান, দুর্ঘটনায় যারা আহত হয়েছে, তার মধ্যে ২২ জন শিশুও রয়েছে| তার মধ্যে সৌম্যা পান্ডে নামে এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাণসী ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। বাকি শিশুদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।

জেলাশাসক আরও জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, শিশুদের রাতের খাবারের জন্য বাসটি থামানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, চালক মত্ত ছিল। দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জেলাশাসক জানান, দুর্ঘটনায় কারওর মৃত্যু হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − six =