কলকাতা : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মতে, রাহুল গান্ধী সত্যিই যদি কিছু করতেন তাহলে কংগ্রেসের এমন দুর্দশা হতো না।
বুধবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, “গত ১২ বছর ধরে রাহুল গান্ধী কেবল আক্রমণই করে চলেছেন। তিনি যদি সত্যিই কিছু কাজ করতেন, তবে কংগ্রেস দলের এমন দুর্দশা হতো না। তাঁর সঙ্গে বিতর্ক করার মতো সময় আমারই নেই; তাহলে প্রধানমন্ত্রীর হাতে কীভাবে সময় থাকবে?”
পঞ্জাবে কংগ্রেসের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, “দিল্লির সমাবেশ কেবল রাহুল গান্ধীকেই নয়, বরং পুরো ‘ইন্ডি’ জোটের স্বরূপ উন্মোচন করে দিয়েছে। ১০ লক্ষ মানুষের আসার কথা থাকলেও, সেখানে মাত্র ১০ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। বক্তৃতার সময় মানুষ যখন চলে যেতে শুরু করেন, তখন মল্লিকার্জুন খাড়গে তাঁদের হুমকি দিতে থাকেন। এসব নাটক করা ঠিক নয়। জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছেন। এই প্রত্যাখ্যাত নেতারা সবাই দিল্লিতে জড়ো হয়ে এসব নাটক করছেন।”

