West Bengal : সাইবার জালিয়াতির ঘটনায় শিলিগুড়িতে গ্রেফতার বেসরকারি ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার

শিলিগুড়ি : শিলিগুড়িতে গ্রেফতার বেসরকারি ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার একটি বেসরকারি ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি তাঁর বদলি হয়েছিল বর্ধমান রোড শাখায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে ৯১ লক্ষ টাকার সাইবার প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হওয়ার পর প্রধাননগর থানায় একটি মামলা রুজু করা হয়। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ এর আগে খড়িবাড়ির বাতাসী এলাকা থেকে মানসী মিশ্র মণ্ডল নামের এক তরুণীকে গ্রেফতার করেছিল। আদালতে তোলার পর তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদেই ওই তরুণীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সাইবার জালিয়াতির চক্রের সঙ্গে তাঁর সম্ভাব্য যোগসূত্র নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে।

তদন্তের অগ্রগতির জেরে গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ সেবক রোডের সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখায় গিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালায়। পুলিশের দাবি, ওই তরুণী যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলেছিলেন, তার বর্তমান ঠিকানার প্রমাণের জন্য জমা দেওয়া নথিপত্রগুলিতে বেশ কিছু সন্দেহজনক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তদন্তকারী দল জানতে পারে যে, সেই সময়ে ওই শাখার দায়িত্বে থাকা ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার অনিर्বান সিকদারের বদলি হয়ে গিয়েছে বর্ধমান রোডের শাখায়।

তথ্য যাচাইয়ের পর প্রধাননগর থানার পুলিশ বর্ধমান রোডের ওই ব্যাঙ্ক শাখায় হানা দেয় এবং দীর্ঘক্ষণ জেরার পর শুক্রবার রাতেই অভিযুক্ত অনির্বান সিকদারকে গ্রেফতার করে। রাতেই তাঁকে প্রধাননগর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রের খবর, গ্রেফতার হওয়া ওই ব্যাঙ্ক আধিকারিককে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। সাইবার জালিয়াতির এই ঘটনায় ধৃত ব্যাঙ্ককর্মী এবং তাঁর নথি ব্যবহারের নেপথ্যে প্রকৃত কোন চক্র সক্রিয় ছিল এবং এই জালিয়াতিতে ব্যাঙ্কের অ্যাকাউন্টের ভূমিকা ঠিক কী ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ এখন ব্যাপক তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 7 =