ডিএ নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, এবার রাজ্যেও চালু ১১২ নম্বর

কলকাতা : মহালয়ার দিন রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডে রাজ্য পুলিশের অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘ষষ্ঠীর মধ্যে ২০ শতাংশ ডিএ-সহ অক্টোবরের অগ্রিম বেতন পেয়ে যাবেন।’

একই সঙ্গে জরুরি পরিষেবার জন্য ১১২ নম্বরও চালু করেন তিনি। জরুরি রেসপন্স সাপোর্ট সিস্টেমের জন্য রাজ্য ও কলকাতা পুলিশের হাতে ৪৫০টি গাড়ি ও ৪৫০টি মোটরবাইক তুলে দেন শুভেন্দু। প্রত্যেক থানায় একটি করে গাড়ি এবং বাইক থাকবে।

শুভেন্দু বলেন, ‘আগামী এক বছরের মধ্যে প্রত্যেক থানায় চারটি করে গাড়ি ও বাইক দেব।’ গাড়ি চালানোর জন্য ১৫০০ চালক নিয়োগের কথাও জানিয়েছেন তিনি। রাজ্যে নেশাদ্রব্য বিক্রি নিয়ে শূন্য সহনশীলতার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। ১৮ বছরের কম বয়সে বিবাহ, সন্তানধারণ আটকাতে হবে জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ‘আরজি কর, বারুইপুরের মতো ঘটনা যেন না ঘটে। মায়েদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =