অগ্নিমূল্য ছাতু, তবুও বাজারে উপচে পড়া ভিড়! বছরের কয়েকটা দিনই মেলে প্রাকৃতিক ছাতু

– সুমন মণ্ডল

পশ্চিম মেদিনীপুর : বছরের নির্দিষ্ট কয়েকটা দিনই জঙ্গলে মেলে প্রাকৃতিক ছাতু। স্বাদে মাংসকেও টেক্কা দিতে পারে এমনই দাবি ছাতুপ্রেমীদের। তাই দাম অগ্নিমূল্য হলেও ছাতুর বাজারে ক্রেতাদের ভিড় কমার নাম নেই।বৃহস্পতিবার চন্দ্রকোনার গাছশীতলা ছাতুর বাজারে দেখা গেল উপচে পড়া ভিড়।

চাহিদা বেশি, অথচ প্রাকৃতিক এই ছাতু মেলে সীমিত সময়ের জন্য। ফলে স্বাভাবিকভাবেই দামও চড়া।তবে শুধু চাহিদাই নয়, ছাতুর দামের পিছনে রয়েছে সংগ্রহের ঝুঁকিও। গভীর জঙ্গলে গিয়ে এই ছাতু সংগ্রহ করতে হয়। কোথাও হাতির আতঙ্ক, আবার কোথাও সাপের উপদ্রব বিভিন্ন ঝুঁকি উপেক্ষা করেই সংগ্রাহকেরা জঙ্গল থেকে ছাতু সংগ্রহ করে বাজারে নিয়ে আসেন।

প্রাকৃতিকভাবে পাওয়া এই সুস্বাদু ছাতুর প্রতি মানুষের আকর্ষণই যেন চোখে পড়ল গাছশীতলার বাজারে। দাম বেশি হলেও বছরের অল্প কয়েক দিনের এই স্বাদ থেকে নিজেদের বঞ্চিত করতে নারাজ ক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 6 =