সুমিত রায় গ্রেফতার, হুলুস্থূল অভিষেকের বাড়িতে

কলকাতা : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় গ্রেফতার। তাঁর গ্রেফতারি ঘিরে হুলস্থূল বেঁধে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করতেই কলকাতায় শুরু হয় গ্রেফতারির প্রস্তুতি। মুহূর্তের মধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় সিআইডি ও এসটিএফ-এর টিম। ঘিরে ফেলা হয় বাড়ি। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেই গ্রেফতার করা হলো সুমিত রায়কে।

শালবনি জমি দুর্নীতি মামলাতেই গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =