জঙ্গি সন্দেহে ফের গ্রেফতারি, বনগাঁ ও কলকাতা থেকে দুই সন্দেহভাজন পাকড়াও

কলকাতা : জঙ্গি সন্দেহে ফের গ্রেফতারি, আবারও সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। উত্তর ২৪ পরগণার বনগাঁ ও কলকাতা থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। ধৃতদের মধ্যে এক জনের নাম ওয়াহাব আলম ওরফে রানা রাউত। রানার সূত্র ধরেই কলকাতা থেকে এক জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই দু’জনের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর যোগাযোগ ছিল। রানা আদতে পাকিস্তানের নাগরিক। জঙ্গি সন্দেহে ধৃত রানা রাউত আসলে ওয়াহাব আলম নামে জাল নথি বানিয়ে সে ভারতে বসবাস করছিল।

তাঁর সঙ্গে পাকিস্তানের আইএসআইয়ের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেই সন্দেহেই ভারত-বাংলাদেশ সীমান্ত বনগাঁয় তল্লাশি চালিয়ে তাকে ধরে বেঙ্গল এসটিএফ। আদতে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা রানা ২০১২ সালে ভারতে এসেছিল বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =