জম্মু থেকে বালতালের উদ্দেশে রওনা অমরনাথ তীর্থযাত্রীদের ২৯-তম দলের

জম্মু : শান্তিপূর্ণভাবেই চলছে জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রা। জম্মু থেকে শুক্রবার তীর্থযাত্রীদের আরও একটি দল বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে। আবার পুণ্যার্থীদের একটি দল কড়া নিরাপত্তার মধ্যে রামবান জেলা হয়ে জম্মুতে ফিরছে।

এদিন স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ৯২৬ জনের তীর্থযাত্রীদের ২৯-তম দল শুক্রবার ভোররাত ২:৫৯ মিনিটে ৪২টি যানবাহনের কনভয়ে ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতালের উদ্দেশে রওনা হয়েছে। এই দলে রয়েছেন ৬৯৩ জন পুরুষ, ১৭৮ জন মহিলা, ৩৪ জন সাধু এবং ২১ জন সাধ্বী। কনভয়ের মধ্যে রয়েছে ২১টি বাস, তিনটি মাঝারি মাপের যান, ১৭টি ছোট গাড়ি এবং একটি দু’চাকার যান|

আবার এরই মধ্যে পবিত্র গুহামন্দির দর্শন সম্পন্ন করে ১৩৩ জন পুণ্যার্থীর ২৭-তম দল বালতাল বেস ক্যাম্প থেকে জম্মুর উদ্দেশে রওনা হয়েছে। এই দলে রয়েছেন ১১০ জন পুরুষ, ২১ জন মহিলা এবং দু’জন শিশু। তাঁরা সবাই সাতটি গাড়ির কনভয়ে ফিরছেন। উল্লেখ্য, চলতি বছর অমরনাথ যাত্রা ৩ জুলাই শুরু হয়েছিল। এটি ২৮ আগস্ট (রাখিবন্ধন) পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =