লোকসভা ও রাজ্যসভায় তুমুল হট্টগোল, দুই কক্ষেরই অধিবেশন মুলতুবি

নয়াদিল্লি : সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিরোধীদের হট্টগোল অব্যাহত। বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশনের চতুর্দশতম দিনও বিরোধীদের হট্টগোলে ব্যাহত হয় লোকসভার অধিবেশন। তুমুল হট্টগোলের জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে নিম্নকক্ষের অধিবেশন।

লোকসভার মতো রাজ্যসভাতেও এদিন অধিবেশন শুরু হতেই বিভিন্ন ইস্যুতে হট্টগোল করেন বিরোধীরা। এর ফলে সভার কাজ ব্যাহত হয়। তুমুল হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

উল্লেখ্য, বাদল অধিবেশনের শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে উত্তাল সংসদ। এজন্য বিরোধীদের দুষছে সরকার, আবার বিরোধীরা সরকারকে নিশানা করছে। এদিকে, প্রবল বৃষ্টির মধ্যেই এদিনও সংসদ চত্বরে নানা ইস্যুতে বিরোধীরা ধর্না দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =