ধর্মতলায় ছাত্র বিক্ষোভ, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

কলকাতা : ধর্মতলায় শুক্রবার ছাত্র বিক্ষোভে যোগ দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনও। তার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। ব্যাহত হয় জনজীবন। তবে বিক্ষোভের কোনও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করল কলকাতা পুলিশ। এর পরেই অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ।

উল্লেখ্য, নিট কাণ্ডের জেরে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। আক্রান্ত হন সাংবাদিকরা। শহরের একাধিক জায়গায় বাঁধভাঙা ছাত্র মিছিল দেখা যায়। পতাকা, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে হাঁটতে দেখা যায় পড়ুয়াদের। ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভকারী এবং পুলিশের সঙ্গে ধুন্ধুমার হয়। ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভে কার্যত অবরুদ্ধ হয়ে যায় শিয়ালদহ, মৌলালি চত্বর। ধর্মতলা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ আন্দোলনকারীদের রোখার চেষ্টা করলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পুলিশ কর্মীদের লক্ষ্য করে জুতো, বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে জল কামান, কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 7 =