News Update : ডিজে মন্তব্য মামলায় বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা : বহুচর্চিত ডিজে মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে বুধবার বিধাননগর আদালতে হাজির হলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবন থেকে রওনা হয়ে নির্ধারিত সময়ের কিছুটা আগেই আদালতে পৌঁছে যান। তাঁর হাজিরাকে কেন্দ্র করে বিধাননগর আদালত চত্বরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। মোতায়েন করা হয়েছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিশাল বাহিনী।

উল্লেখ্য, এই মামলায় কণ্ঠস্বরের নমুনা দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি প্রক্রিয়া চলছিল। এর আগে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে, যেহেতু বিতর্কিত ডিজে সংক্রান্ত মন্তব্যটি নিজের বলেই তিনি ইতিমধেই স্বীকার করে নিয়েছেন, তাই নতুন করে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কোনও প্রয়োজন নেই।

তবে হাইকোর্ট তাঁর সেই যুক্তি খারিজ করে দিয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়। আদালত স্পষ্ট জানিয়েছিল যে, তদন্তে কোনও রকম অযথা বিলম্ব সহ্য করা হবে না। আদালতের এই কড়া নির্দেশের পর বুধবার বিধাননগর আদালতে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়া মেনে নিজের কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − two =