কলকাতা ও রাজ্য পুলিশে বড়সড় রদবদল

কলকাতা : রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল। এবার একসঙ্গে বদলি করা হল ৩৩ জন আইপিএস এবং ডব্লুবিপিএস অফিসারকে। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হল নবান্ন থেকে। রদবদলে ফলে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ এসেছে। নতুন বদলির তালিকায় অন্যতম আলোচিত নাম সুপ্রতিম সরকার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে এর আগে পাঠানো হয়েছিল এডিজি সিআইডি পদে।

বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে অতীশ বিশ্বাসকে। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন তিনি। অন্য দিকে, বিধাননগরের সিপি হলেন অমিতকুমার রাঠৌর। কলকাতার প্রাক্তন সিপি সুপ্রতিম সরকারকে সিআইডি-র শীর্ষপদ থেকে সরিয়ে টেলিকমিউনিকেশন দফতরের এডিজি করা হল।

কম গুরুত্বপূর্ণ পদে বদলি হলেন আইপিএস অফিসার প্রবীণ ত্রিপাঠীও। অন্য দিকে, অর্থনৈতিক অপরাধ দমন শাখার (ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস)-এর প্রধান করা হল আইপিএস অফিসার কালিয়াপ্পন জয়রামনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + ten =