বদ্রীনাথ মন্দিরেও অর্থ আত্মসাৎ! সিট-এর হাতে গ্রেফতার প্রমোদ

চামোলি : বদ্রীনাথ মন্দিরেও অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ। সিট-এর হাতে গ্রেফতার হল একজন। বদ্রীনাথ মন্দিরের অনুদান চুরির অভিযোগে অভিযুক্ত প্রমোদ নটিয়ালকে দেহরাদূন থেকে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তি বলেন, “আমার কিছু বলার নেই। আমি দোষী নই।”

এসআইটি অভিযুক্ত প্রমোদ নটিয়ালের কাছ থেকে একটি শালগ্রাম পাথর ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এখনও পর্যন্ত তার কাছ থেকে কোনও নগদ টাকা উদ্ধার করা হয়নি। টাকার উৎস এবং এর সঙ্গে কোনও যোগসূত্র তদন্ত করতে এসআইটি তার পুলিশি হেফাজত চাইবে। বিশেষ তদন্তকারী দলের অফিসার মহাদেব উনিয়াল জানিয়েছেন, “অভিযুক্ত প্রমোদ নটিয়ালকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে কিছু প্রমাণও উদ্ধার করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হবে।”

বদ্রীনাথ মন্দিরের অনুদানের অর্থ চুরির অভিযোগ প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কারণ এগুলি সনাতন ধর্ম ও ভক্তির কেন্দ্রস্থল। আইন নিজস্ব গতিতে চলবে। এমন পবিত্র স্থানে অপরাধ হওয়া ক্ষমার অযোগ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eleven =