রামমন্দিরে অনুদান কাণ্ডে আদালত পর্যবেক্ষণে তদন্তের দাবি, কেন্দ্র ও ইউপি সরকারকে সুপ্রিম নোটিশ

নয়াদিল্লি : রামমন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগকে ঘিরে তোলপাড় গোটা দেশ। এই বিষয়টির তদন্তের জন্য নিরপেক্ষ, আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারকে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে। কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারের কাছ থেকে জবাব চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি (সিজেআই) সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী এবং ভি মোহনার বেঞ্চ উত্তর প্রদেশ সরকারের নির্দেশে গঠিত এসআইটি-র তদন্তের অগ্রগতি রিপোর্ট চেয়েছে। শীর্ষ আদালত বলেছে, “আমরা উত্তর প্রদেশ রাজ্য কর্তৃক গঠিত এসআইটি-কে একটি অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিচ্ছি। আগামী সোমবার পরবর্তী বিবেচনার জন্য বিষয়টি তালিকাভুক্ত করুন। অনুগ্রহ করে অগ্রগতি রিপোর্টে এসআইটি-র গঠন সম্পর্কেও উল্লেখ করবেন।”

আদালত এই আবেদনগুলির বিষয়ে রাম মন্দির পরিচালনাকারী শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কাছেও জবাব চেয়েছে।

মামলার প্রধান আবেদনকারী, আইনজীবী নরেন্দ্র গোস্বামী বলেন, “আমাদের আবেদনটি স্বচ্ছতার বিষয়ে, কারণ জনসাধারণের দেওয়া অর্ঘ্য দেবতারই প্রাপ্য। আমরা জানিয়েছি, সমস্ত হুন্ডি রেজিস্টার এবং ডিভিআর সংরক্ষণ করা উচিত। এসআইটি-কে আদালতে তাদের অগ্রগতি রিপোর্টে দাখিল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =