ভারতীয় দলে জোড়া বদল, চোটে বাদ হার্ষিত ও বরুণ

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে ভারতীয় দলে বড় পরিবর্তন করল বিসিসিআই। চোটের কারণে হার্ষিত রানা ও বরুণ চক্রবর্তীকে স্কোয়াড থেকে বাদ দিতে হয়েছে। তাঁদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন প্রিন্স যাদব ও রবি বিষ্ণোই।
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন হার্ষিত রানা। পরবর্তী পরীক্ষায় তাঁর গ্রেড ১ হ্যামস্ট্রিং চোট ধরা পড়ে। এই চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে তিনি খেলতে পারবেন না। তাঁর আরও চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে রিপোর্ট করার কথা জানানো হয়েছে।
অন্যদিকে, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেই বাঁ দিকের হ্যামস্ট্রিংয়ে সমস্যায় পড়েন বরুণ চক্রবর্তী। পরীক্ষার পরে তাঁর গ্রেড ২ হ্যামস্ট্রিং চোট নিশ্চিত হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাইরে রাখা হয়েছে।
বিসিসিআইয়ের নির্বাচক কমিটি হার্ষিত রানার পরিবর্তে একদিনের সিরিজের দলে প্রিন্স যাদবকে এবং বরুণ চক্রবর্তীর পরিবর্তে জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজের দলে রবি বিষ্ণোইকে যুক্ত করেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারতের স্কোয়াড:
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, গুরনূর ব্রার, প্রিন্স যাদব।
জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শিবম দুবে, সূর্যাংশ শেঠগে, রিঙ্কু সিং, হর্ষ দুবে, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, মায়াঙ্ক যাদব, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), রবি বিষ্ণোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =