শুক্রবার জম্মু থেকে অমরনাথের উদ্দেশে রওনা তীর্থযাত্রীদের নবম দলের, রয়েছেন সাড়ে ৮ হাজারের বেশি পুণ্যার্থী

জম্মু: শুক্রবার জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে অমরনাথের গুহা মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছে তীর্থযাত্রীদের নবম দল| কড়া নিরাপত্তার মধ্যে রওনা হওয়া এই দলে রয়েছেন সাড়ে ৮ হাজারের বেশি পুণ্যার্থী|

শুক্রবার প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৮ হাজার ৭৯৬ জন তীর্থযাত্রী ৩৫৪টি গাড়িতে রওনা হন এদিন। এই দলে রয়েছেন বালতালের ৩ হাজার ৪৫০ জন এবং পহেলগামের ৫ হাজার ৩৪৬ জন পুণ্যার্থী। তাঁদের যাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড যৌথ উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা ২ জুলাই এই যাত্রার সূচনা করেন| জম্মু থেকে তীর্থযাত্রীদের প্রথম দলকে রওনা করিয়েছিলেন তিনি। যাত্রা শুরু হওয়ার পর থেকে বিগত সাত দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১ লক্ষ ৭১ হাজার ৫০১ জন তীর্থযাত্রী অমরনাথের গুহা মন্দির দর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =