ওয়াশিংটন : যুদ্ধ বন্ধের জন্য ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাপত্র আর কার্যকর থাকছে না, ঘোষণা করে দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেই সঙ্গে এও বলে দিলেন, তেহরানের সঙ্গে কথা বলতে তিনি আর ইচ্ছুক নন। নেটোর শীর্ষ বৈঠকের আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমার কাছে এটা শেষ হয়ে গিয়েছে। ওদের (ইরান) সঙ্গে আর আমি চুক্তি করতে চাই না।
সমঝোতা করতে যাওয়াটাই ছিল সময় নষ্ট!’’ প্রসঙ্গত, হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠার পরেই ইরানকে নিশানা করে ফের হামলা শুরু করেছে আমেরিকা। এই আবহে এই মন্তব্য করলেন ট্রাম্প।

