কলকাতা : তিনবারের মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) কার্যত গৃহবন্দি। বারুইপুর কাণ্ডে সোমবার বর্তমান প্রশাসনের সমালোচনা করে এক্সবার্তায় এ কথা লিখলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ।
সাগরিকা লিখেছেন, “ভয়াবহ আরজিকর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ অপরাধীকে গ্রেফতার করেছিল, অথচ বিজেপি এবং তাদের হাতের পুতুল মূলধারার সংবাদমাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্রমাগত নিশানা করে গেছে।
বারুইপুরে এক শিশুকে ধর্ষণ ও হত্যার মতো লোমহর্ষক ঘটনায় দেখা যাচ্ছে যে, অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে; অথচ সংবাদমাধ্যম নীরব এবং তিনবারের মুখ্যমন্ত্রী কার্যত গৃহবন্দি। এটি অত্যন্ত লজ্জাজনক।”

