১৭ থেকে ২৫ জুলাই বিধানসভার আগামী অধিবেশন, ঘোষণা অধ্যক্ষের

কলকাতা : অধ্যক্ষ রথীন্দ্র বোস সোমবার বিধানসভায় জানিয়ে দিয়েছেন, পরবর্তী পর্যায়ে বিধানসভার অধিবেশন হবে ১৭ – ২৫ জুলাই। প্রথম দিন শোক প্রস্তাব পাঠ করে মুলতুবি হয়ে যাবে। পরের দুদিন শনিবার ও রবিবার।

সোমবার অর্থাৎ ২০ জুলাই থেকে যথারীতি সভা চলবে ২৫ জুলাই পর্যন্ত। মূলতঃ বাদল অধিবেশনের আয়োজন এবং দফাওয়াড়ি বাজেট আলোচনা এই পর্বে জারি থাকছে।

উল্লেখ্য, আগামী ২১ জুলাইও চলবে বিধানসভার অধিবেশন। বিধানসভায় পাবলিক একাউন্টস কমিটির নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়াও যথারীতি আগের দিন থেকেই তা চালু হয়ে যাবে। সেইসঙ্গে ২১ জুলাই ওই পদে মনোনয়ন পত্র দাখিল করার সময়সীমা শেষ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 7 =