কলকাতা : বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘হুমায়ুন কবীরের মন্তব্য ক্ষতিকারক। রেজিনগরে হুমায়ুনের বিরুদ্ধে ২টি অভিযোগ দায়ের। কান খুলে শুনে রাখুন, এই ধরনের কথা বলতে দেব না। লাগাম ছাড়া মন্তব্য চলবে না। হুমায়ুন কবীরের মতো লোককে শিক্ষা দেওয়ার সময় এসেছে।’ হুমায়ুনকে সংযত থাকতেও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু বলেন, ‘‘আপনাকে পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, বলেছেন।’’
মুখ্যমন্ত্রী জানান, ২৬ জুনের ঘটনায় রেজিনগর থানায় কেস ২১৯, ২২৬ রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ৯১২, ১৯৬, ১৯৭, ২২৪, ২৯৯, ৩৫১ (২) ৩৫২, ৩৫৩ ধারার অধীনে। দ্বিতীয় ঘটনায় শক্তিপুর থানায় ১৭৬/২২৬ এ আরেকটা মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা আরোপ করা হয়েছে বলে জানান শুভেন্দু।

