জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প, পুলওয়ামায় ৩.৫ তীব্রতার কম্পন

শ্রীনগর : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাত ২.৩৬ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, শ্রীনগর থেকে ৩৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পহেলগাম থেকে ২৩ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 19 =