কলকাতা : তিনবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর অবশেষে, বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে থানায় আসেন তিনি। এর আগে কয়েক বার পুলিশ অরূপকে তলব করলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট অরূপকে রক্ষাকবচ দিয়েছে। পাশাপাশি, তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছিল। গত বছরের ডিসেম্বর মাসে ফুটবল তারকা লিওনেল মেসির সফরকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় ওই অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে এফআইআর রুজু হয়।
তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ তুলেছিলেন শতদ্রু। একাধিকবার হাজিরা এড়িয়ে।যাওয়ার পর অবশেষে বৃহস্পতিবার থানায় হাজিরা দেন অরূপ। জিজ্ঞাসাবাদ শেষে বের হন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।

