রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে এসে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু

কলকাতা : সাতসকালে রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে এসে ঘটল এক মর্মান্তিক ঘটনা। সোমবার সকালে সাঁতার কাটার সময় আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হলো সত্তর বছর বয়সি এক বৃদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তৈরি হয়েছে শোকের পরিবেশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম নিনা তালুকদার। তিনি কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের বাসিন্দা ছিলেন। চলতি বছরেই সাঁতার শেখার জন্য তিনি ভর্তি হয়েছিলেন। প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি সাঁতারের প্রশিক্ষণ নিতে পুলে নেমেছিলেন।

প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, তিনি সাঁতার শেখার সময়ে পুলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =